হঠাৎ দেখা : Dhriti Chakraborty

অনেক সময় আমাদের সাথে এমন কিছু মানুষ এর  দেখা হয়, যাদের সাথে দেখা না হওয়ার প্রার্থনা করি।
অফিসের কাজে দিল্লী যাওয়ার জন্য Airport এ অপেক্ষা করছিলাম, Flight 4 ঘন্টা লেট ছিল। তাই  laptop টা খুলে একটা মুভি দেখছিলাম।
হটাৎ একজন আমার Headphone টা খুলে, বলল কি রে চিনতে পারছিস।
রিয়া .....


5 বছরের সম্পর্ক তারপর 7 বছর হয়ে গেল কোনো যোগাযোগ নেই, ক্লাস 11 এ প্রথম দেখা তারপর প্রেম  সেখান থেকে এক কলেজ, তখনও সব ঠিক ছিল আমাদের মধ্যে। এরপর আমি পড়তে বাইরে চলে যাই।
এবং এরপর শুরু হয় আমাদের মধ্যে problems ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া হত, ধীরে ধীরে আমাদের মধ্যেকার ভালোবাসা টা কথাও হারিয়ে গেল।
এরপর একদিন এক বন্ধু ফোন করে বললো ওর বিয়ে হয়ে গেছে,  সেদিন ভেবে ছিলাম আর কোন দিন  দেখা না হলে ভালোহয়।
কিন্তু আবার দেখা হল...
- কিরে কেমন আছিস,  চিনতে পারছিস?
~ হুম চিনতে পেরেছি,  কেমন আছিস?
- আমি ভালো আছি,  তুই কেমন আছিস?  বিয়ে করেছিস?
~ না,  বিয়ে করিনি,  অফিসের কাজে ব্যস্ত থাকি।
- আমি তো ছেলে, স্বামী আর সংসার এর কাজেই হাঁপিয়ে যাই।
~ ওওওও,  তাহলে ভালোই আছিস।
- হুমম শুধু একটা জিনিস এর জন্য খুব খারাপ লাগে!
~ কিসের জন্যে?
- তোর সাথে যেটা করেছি সেটার  জন্য।
~ আরে না না,  ঠিক আছে আমি হয়তো তোকে এতটা খুশি রাখতে পারতাম না। আর যা হয়েছিল আমি সব ভুলে গেছি।
- ওওওও,  তাহলে বন্ধুত্ব টা তো  রাখাই যায় বল?
আসলে তোর থেকে ভালো বন্ধু আমি আর কাউকে পাইনি।
~ সেটা রাখাই যায়।

এরপর অনেক্ষণ আমাদের কথা হয়,  ও এত দিনের জমে থাকা সব কথা বলতে শুরু করে,  শেষে  ওর স্বামী আর ছেলের সাথেও  আলাপ করায়।

এরপর আমার flight এর সময় হয়ে যায় এবং আমি ওকে good bye বলে এবং আমার number টা দিয়ে দিল্লী চলে যাই।
কাল রাতে ওর Husband phone করে খবর দেয়, ও cancer এ মারা গেছে,  সেদিন ওরা রিয়ার treatment এর জন্যই Bangalore যাচ্ছিল।

আজ ও নেই  কিন্তু আমাদের memories গুলো রয়েছে,  আর সেদিনের পর সেখানে কোন রাগ, অভিমান,  বা খারাপ চিন্তা ভাবনা ছিলো না, শুধু ছিল বন্ধুত্ব আর  ভালবাসা।

                      Dhriti chakraborty

Comments

Post a Comment

Thanks for reading

Popular posts from this blog

Friendship in a relationship:Dhriti Chakraborty

under standing in a relationship : Dhriti chakraborty